প্রচ্ছদ > জাতীয় >

নানক, তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ ঘোষণা

article-img

মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ মোট ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের প্রশ্নে শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি আগামী ২৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানির জন্য ওই দিনটি ধার্য করা হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের নামও রয়েছে।

তারাসহ মামলাটির বেশিরভাগ আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

কেবল গ্রেফতার রয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাঈমুল হাসান রাসেলসহ চারজন।


আরো খবর